শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুমকিতে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ৩:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তঃ মুরাদিয়া নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮ টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজিজ আহমেদ কলেজ ছাত্রদলের আয়োজনে আন্তঃমুরাদিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

খেলায় মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইসরাত হোসেন শাহিনের সভাপতিত্বে ও সরকারি জনতা কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. আবু ঈসা শরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা, আলপত লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. তৌকির আহমেদ শাবাব।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. মো. মহিব্বুল্লাহ রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানা অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, পটুয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আবুবকর সিকদার, দুমকি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন শাহাদাত, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফ হোসেন।

খেলা পরিচালনা করেন হাসিব, মোমিন, নাইম, আবু সাইদ, মোমান, শাওন, নাইম মৃধা, তানভির।

খেলায় আল্লাহর দান টাইলস এন্ড স্যানিটারীকে ৩-১ গোলে পরাজিত করে চরগরবদী বয়েজ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ভোরের আকাশ/জাআ

ফুটবল টুর্নামেন্টপটুয়াখালীদুমকী

শেয়ার করুন: