গাইবান্ধায় গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (৪ মে) বিকালে উপজেলার কামারদহ ইউনিয়নের মোহাব্ববপুর (তুলসিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন ওই এলাকার হাবিজার রহমানের ছেলে নুরুন্নবী (২৮) ও তার স্ত্রী আপেলা বেগম (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানতে পারে, আপেলা বেগমের বাড়িতে বিক্রির জন্য গাঁজা মজুদ করা হয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ৩ টার দিকে তারা ওই বাড়িতে হানা দিলে নুরুন্নবী ও তার স্ত্রী আপেলা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাদের আটক করা হয় এবং তাদের স্বীকারোক্তি অনুয়ায়ী শয়ন ঘরের খাটের নিচ থেকে এককেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামান বলেন, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় ওই দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/নি