শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার রোগমুক্তিতে দোয়া মাহফিল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৪ ডিসেম্বর ২০২৫, ৮:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চুয়াডাঙ্গায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দুপুর তিনটা থেকে পবিত্র কোরআন তেলওয়াত শুরু হয়। কোরআন খতমের পর সেখানে আসরের নামাজের আয়োজন করা হয়। নামাজের পর সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়ায় অংশ নেন হাজারো মানুষ।

চুয়াডাঙ্গা জেলাবাসীর ব্যানারে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে অংশ নেন জেলার মোট ২৭টি রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ। এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা আল্লাহর কাছে ফরিয়াদ করেন মসুল্লিরা। তার স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়েন অনেকে।

দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস সোসাইটির প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান।

এ সময় বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলেরই প্রধান নন, তিনি আমাদের মা।  আর এই মায়ের জন্যই তার হাজার হাজার সন্তানরা হাত তুলেছেন। তার সুস্থতা কামনায় আল্লাহর দরবারে সকলেই দোয়া করেছেন।

সাহিদুজ্জামান টরিক বলেন, আমরা দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানিয়েছিলাম। এখানে বেগম খালেদা জিয়ার জন্য জনস্রোত হয়েছে। মানুষ আবেগ আপ্লুত হয়ে কেঁদেছেন।  এটি শুধু দলের কোন কর্মসূচী নয়, বরং চুয়াডাঙ্গা জেলাবাসীর এক আত্মার প্রমাণ।  এই দোয়ার অনুষ্ঠান মাইলফলক হয়ে থাকবে।

পরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুনাইদ আল হাবিবি।

ভোরের আকাশ/জাআ

খালেদা জিয়াদোয়া মাহফিলচুয়াডাঙ্গা

শেয়ার করুন: