শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১০ মামলার কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 গ্রেপ্তারদের মধ্যে দাঙ্গা সংগঠনের অপরাধে ১০টি মামলার আসামি মো. আল মামুন ওরফে কেচি মামুন এবং দস্যুতা সংগঠনের অপরাধে ৮টি মামলার আসামি রমেশ ত্রিপুরা ওরফে বাপ্পী ত্রিপুরা রয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মো. আল মামুন ওরফে কেচি মামুন (৩৭) লংগদু উপজেলার করল্যাছড়ি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাঙামাটি শহরের বনরুপা ফরেস্ট কলোনী এলাকায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে দাঙ্গা সংগঠনের অপরাধসহ মোট ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে রমেশ ত্রিপুরা ওরফে বাপ্পী ত্রিপুরা (৪৪) রাঙামাটি পৌরসভার গর্জনতলী এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, দস্যুতা সংগঠনের অপরাধসহ তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

এ ছাড়া মাদক ব্যবসার অভিযোগে মো. শামীম (২৭), শুক্কুর আলী (৩৮) ও মো. বাবু (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিশ্ব নার্থ রবি দাশ (৪০), মো. বাছেদ আলী (৪০), মো. জমির উদ্দিন (৩৮) ও মো. ইউসুফ (৩২)কে।

চুরির অভিযোগে ফরহাদ (৩৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, চমেকে ভর্তি

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, দাঙ্গা, চুরি, দস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: