শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক শিক্ষা দিবস উপলক্ষে গাইবান্ধায় র‍্যালি ও সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

১৯৬২ সালের ছাত্র আন্দোলনের স্মৃতিবাহী ঐতিহাসিক শিক্ষা দিবস উপলক্ষে গাইবান্ধায় র‍্যালি ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শহরের ১নং রেলগেট থেকে র‍্যালি বের করে সংগঠনটির নেতাকর্মীরা। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গানাসাস মার্কেটের সামনে সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ছাত্রসমাজ শিক্ষা আন্দোলনে যে আত্মত্যাগ ও সংগ্রামের নজির গড়েছিল, তা আজও প্রেরণার উৎস। বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষাকে ব্যবসায়িক পণ্যে পরিণত করা হয়েছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্বল করে বেসরকারি খাতে বাণিজ্যিকীকরণ বৃদ্ধি পাচ্ছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করে সর্বজনীন ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা আজ সময়ের দাবি। এজন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ, শিক্ষক নিয়োগ এবং গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর ওপর জোর দেন তারা।

ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের গাইবান্ধা সরকারি কলেজ শাখার অহ্বায়ক কলি রানী বর্মন, সদস্য সচিব জয়নুল ইসলাম, সংগঠক ধনঞ্জয় কুমার, মোখলেছুর রহমান, কল্লোল, বাধন, কবির প্রমুখ।

উল্লেখ্য, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তানি শাসন, জাতিগত নিপীড়ন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না জানা আরও অনেকেই। তাদের স্মরণে এই দিনকে শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়।

ভোরের আকাশ/জাআ

র‍্যালিগাইবান্ধা

শেয়ার করুন: