খুলনায় ২৪ ঘন্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
সোমবার (২০ জুলাই) প্রকাশিত পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই সকাল পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট ৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
ভোরের আকাশ/জেআ