শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফ সীমান্তে মিয়ানমারের সেনাসদস্য ও দুই পুলিশ সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে আরাকান আর্মির (এএ) বন্দিদশা থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিলেন মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্য। তবে নাফ নদী পেরিয়ে টেকনাফ সীমান্তে ঢোকার সময় তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বরফকলসংলগ্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপির সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন হেইন ডে হেট (৩৮), কিয়াও নাইং (৩৫) এবং হেইন জাও (৩৩)। তাদের মধ্যে হেইন ডে হেট মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং অপর দুজন মিয়ানমার পুলিশের সদস্য। তাদের বাড়ি ইয়াঙ্গুন ও মংডু এলাকায়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক তিনজন দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকায় বন্দি ছিলেন। সেখান থেকে পালিয়ে তারা বাংলাদেশে আশ্রয়ের উদ্দেশ্যে নাফ নদী সাঁতরে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাইয়ের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

বিজিবির তথ্যমতে, আটক ব্যক্তিদের একজন মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট, একজন পুলিশ সদস্য এবং অপরজন বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য। তাদের দাবি, আরাকান আর্মির বন্দিদশা থেকে পালিয়েই তারা বাংলাদেশ সীমান্তে পৌঁছেছিলেন।

আরও পড়ুন

নোনা পানির আগ্রাসনে হুমকিতে মাতারবাড়ীর ঘরবাড়ি ও কৃষিজমি

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি তিন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, মিয়ানমারের চলমান সংঘাতের প্রভাব প্রায়ই বাংলাদেশের টেকনাফ সীমান্তে এসে পড়ে। এ পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি নজরদারি আরও বাড়িয়েছে।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ বিজিবিটেকনাফকক্সবাজারবাংলাদেশ সীমান্তমিয়ানমার সেনাবাহিনী

শেয়ার করুন: