শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গোবিন্দগঞ্জে সাঁওতালদের প্রতিবাদ সমাবেশ

হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎নিরীহ সাঁওতালদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি ও চুরির মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবিরাট বাজারে মাঞ্জিহী পরিষদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

‎সমাবেশে সভাপতিত্ব করেন সাঁওতাল নেতা বিটিশ সরেন। এতে বক্তব্য দেন আদিবাসী নেতা রিপন বেসরা জয়, তারামনি সরেন, সাহেব মুরমু, মেরিনা সরেন, জুলিয়াস, কমলেশ সরেন, রূপ সরেন, শ্যামবালা হেমব্রম, অলিবিয়া হেমব্রম, মমতা হেমব্রম, শিউলি হেমব্রম, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মইনুল, মানবাধিকার ও সমাজকর্মী মনির হোসেন সুইট এবং রুহুল আমীন। সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন ওঁরাও সম্প্রদায়ের নেতা মিলন তিগ্যা ও আবিনা টপ্পা।

‎​বক্তারা অভিযোগ করে বলেন, রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাই শফিকুল ও স্থানীয় ভূমিদস্যু উজ্জ্বল যোগসাজশ করে সাঁওতালদের উচ্ছেদ ও ভূমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। আদিবাসীদের আতঙ্কিত ও কোণঠাসা করতে ২০২৫ সালের ২১ জুন গোবিন্দগঞ্জ চৌকি আদালতে শ্যামবালা, সুমি সরেন, বিটিশ সরেনসহ ১৩ জনের নামে চাঁদাবাজি ও চুরির সম্পূর্ণ সাজানো মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

বদরখালীতে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

‎সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, "সাঁওতালরা কখনো চুরি, চাঁদাবাজি বা কারও জমি দখল করে না। অথচ মিথ্যা মামলা দিয়ে তাদের স্বাভাবিক জীবনযাপন চরমভাবে ব্যাহত করা হচ্ছে।" সাঁওতালদের ওপর চলমান হয়রানি অবিলম্বে বন্ধ এবং সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।

ভোরের আকাশ/রই
 


 

শফিকুল

শেয়ার করুন: