শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

`ইন্দোনেশিয়ায় আম পাঠাতে সহযোগিতা করবে দূতাবাস'

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে আম বাগান পরিদর্শনে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সুয়োকো।
চাঁপাইনবাবগঞ্জে আম বাগান পরিদর্শনে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সুয়োকো।

চাঁপাইনবাবগঞ্জের আম বাগান ও কৃষিভিত্তিক পণ্য উৎপাদনের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সুয়োকো। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মহারাজপুরে অবস্থিত দেশের অন্যতম ফ্রুট প্রটেক্টিং পেপার ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠান চাঁপাই এগ্রো ইন্ডাষ্ট্রিজ পরিদর্শন করেন তিনি। পরে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান ঘুরে দেখেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সুয়োকো। 

পরিদর্শন শেষে আরিফ সুয়োকো সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে ইন্দোনেশিয়া দূতাবাস। এ অঞ্চলের ব্যবসায়ীরা ইন্দোনেশিয়ায় আম বা আমজাত পণ্য ও অন্যান্য কৃষিভিত্তিক পণ্য রপ্তানি করতে চাইলে দূতাবাস থেকে সহযোগিতা করা হবে। 

চাঁপাই এগ্রো ইন্ড্রাস্ট্রির বিভিন্ন প্রযুক্তি ও কার্যক্রমন নিয়েও কথা বলেন এই ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। চাঁপাইনবাবগঞ্জ সফরে আরও উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফিরলি হারখা, চাঁপাই এগ্রো ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আকতার, ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প উদ্যোক্তা মোঃ সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

ভোরের আকাশ/আজাসা

চাঁপাইনবাবগঞ্জইন্দোনেশিয়াআম

শেয়ার করুন: