শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে ১৯২৫ পিস ইয়াবা উদ্ধার আটক-১

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় যাত্রীবাহী সিএনজি যোগে ইয়াবা পাচারকালে ১,৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা ছৈয়দ আকবরের ছেলে মোহাম্মদ হোছন (৫৩)। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি সোমবার (০২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দুপুর ১টা ২৫ মিনিটে নয়াপাড়া থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্য ও বিজিডি-১১২২ ডগ স্কোয়াড (ডগ হেক্টর) যৌথভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।

তল্লাশির এক পর্যায়ে সিএনজির চালকের আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটের ভেতর লুকানো অবস্থায় ১,৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মোহাম্মদ হোছন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনি নয়াপাড়া এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি আরও বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা, সিএনজি, মোবাইল ফোন এবং আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, চোরাচালান ও মাদক নির্মূলেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে উখিয়া ও মহেশখালী নির্বাচনী এলাকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মাদকবিরোধী এসব অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি হয়েছে।

ভোরের আকাশ/নি. ব

ইয়াবা উদ্ধার

শেয়ার করুন: