শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর-৬

হেভিওয়েট দুই প্রার্থীর প্রতিশ্রুতি

ঘোড়াঘাট প্রতিনিধি

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সংসদীয় আসন দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর) দীর্ঘদিন ধরেই উন্নয়ন থেকে বঞ্চিত দিনাজপুর-৬ আসনের জনসাধারণ। এটি একটি সীমান্তর্তী হিলিস্থল বন্দরের ব্যবসায়ীক কেন্দ্রবৃন্দু হিসেবে পরিচিত। বারবার রাজনৈতিক পটপরিবর্তন ও জনপ্রতিনিধি বদল হলেও সাধারণ মানুষের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন ছোয়া লাগে না। 

 গত ১৭ বছর আসনটি আওয়ামী লীগের দখলে ছিল এবং তার আগে দীর্ঘ সময় জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণে ছিল। দীর্ঘ তিন দশকের এই রাজনৈতিক শাসনামলে উন্নয়নের বহু প্রতিশ্রুতি দিয়ে গেলেও বাস্তবে এই অঞ্চলে উল্লেখযোগ্য কোনো শিল্প-কারখানা গড়ে ওঠেনি । ফলে এই এলাকার যুবসমাজ আজও বেকারত্বের অভিশাপে জর্জরিত। দিনাজপুর-৬ আসনে হেভিওয়েট দুই প্রার্থীর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে ।

দীর্ঘ ৩০ বছর পর এই আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানের শীষ মার্কা প্রার্থী করায় এলাকায় নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। তার প্রার্থিতা ঘিরে ভোটারদের মনে প্রশ্ন জাগছে এবার কি আসলেও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে? 

উন্নয়ন প্রসঙ্গে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “দিনাজপুর-৬ এলাকাটি দীর্ঘদিন অবহেলিত। আমার লক্ষ্য হিলিস্থল বন্দরের কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনা এবং স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা। মাদকমুক্ত সমাজ ও দক্ষ জনশক্তি গড়াই আমার মূল লক্ষ্য।

অপর দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক জেলা আমির মোঃ আনোয়ারুল ইসলাম দারিপল্লা মার্কা নিয়ে আধুনিক কৃষিভিত্তিক শিল্প কারখানা ও কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে সাধারণ ভোটারদের অভিযোগ, নির্বাচনের আগে সব দল স্বপ্ন দেখায় । নির্বাচন হয়ে গেলে পরে জনপ্রতিনিধিদের দেখা মেলে না। 

কৃষিপ্রধান এই অঞ্চলে আধুনিক কৃষিভিত্তিক শিল্প বা হিমাগার না থাকায় কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। দিনাজপুর-৬ আসনের মানুষ এখন আর আশ্বাসের রাজনীতি চায় না বিশ্বাসের রাজনীতি চায়। এ অঞ্চলের দৃশ্যমান উন্নয়ন, কলকারখানা এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তব বিনিয়োগ প্রধান দাবি বিরাপুরকে জেলা হিসেবে দাবি জানান, চার উপজেলার মানুষর ।

ভোরের আকাশ/ র.ই
 

সংসদীয় আসনদিনাজপুরডা. এ জেড এম জাহিদ হোসেন

শেয়ার করুন: