শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশ এর সংবাদের জেরে ৩৪ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৩

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারে সিন্দুক কেটে চুরি হওয়া ৩৪ ভরি স্বর্ণ উদ্ধারসহ এমাদুল খান (৩৮) সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টায় থানা পুলিশ আড়ুয়াবর্নি গ্রামে এমাদুল খানের বাড়িতে অভিযান চালিয়ে ওই স্বর্ণ এবং সিন্দুক কাটার ড্রিল মেশিন উদ্ধার করে।  এমাদুল খান আড়ুয়াবর্নি গ্রামের মঞ্জুরুল খানের ছেলে।  এমাদুলকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বাকী দুইজন গ্রেফতার হয়।  

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদৎ হোসেন শুক্রবার বিকাল তিনটার দিকে সাংবাদিকদের জানান, গত ৩ আগস্ট দিবাগত রাতে চিতলমারী সদর বাজারের কর্মকার পট্টীতে অবস্থিত নিউ মন্ডল জুয়েলার্সের সিন্দুক কেটে ব্যাপক পরিমাণ স্বর্ণ চুরি হয়।

এই বিষয়ে দৈনিক ভোরের আকাশ পত্রিকা সংবাদ প্রকাশিত হলে পুলিশের তৎপরতা বেড়ে যায়।  ঘটনাস্থলের আশেপাশের সকল সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশি তৎপরতা শুরু হয়।  এরই এক পর্যায়ে  শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টায় আড়ুয়াবর্নি গ্রামের মৃত মঞ্জুরুল খানের ছেলে এমাদুল খানের বাড়িতে অভিযান চালিয়ে তার আলমারির ভেতর হতে ৩২ লাখ টাকা মূল্যের ২২ ভরি স্বর্ণ ও সিন্দুক কাটার ড্রিল মেশিন উদ্ধার করা হয়।

এরপর জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এমাদুলের চুরির সঙ্গী চরবানিয়ারী গ্রামের সন্তোষ বসুর ছেলে সজল (৩৮) ও শিবপুর গ্রামের সুর্য বসুর ছেলে শুভ্র বসুকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

এই বিষয়ে নিউ মন্ডল জুয়েলার্সের মালিক তাপস কুমার মন্ডল বাদী হয়ে ৮ আগস্ট চিতলমারী থানায় মামলা দায়ের করেছেন।  মামলা নম্বর ৩।  মামলা তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই দিবাকর মালাকার।

ভোরের আকাশ/জাআ

 চিতলমারীগ্রেফতারভোরের আকাশ

শেয়ার করুন: