শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চকরিয়া

পালাতে গিয়ে কাদায় আটকে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

 শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় চায়ের দোকানে বসে থাকার সময় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তিনি। হঠাৎ দোকানের সামনে এসে থামে যৌথ বাহিনীর তিনটি গাড়ি। পরিস্থিতি বুঝে কৌশলে দোকান থেকে বেরিয়ে পাশের একটি মাছের ঘেরে লাফ দেন তিনি। তবে সেখানেই কাদায় আটকে পড়েন। পরে যৌথ বাহিনীর সদস্যরা কাদায় নেমে তাঁকে গ্রেপ্তার করেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকায়। গ্রেপ্তার ব্যক্তির নাম দিদারুল হক সিকদার। তিনি কোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং প্রায় এক যুগ ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দিদারুল হক সিকদার সাবেক সংসদ সদস্য জাফর আলমের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। তিনি ২০১১ ও ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তবে ২০২১ সালে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন জানান, দিদারুল হক সিকদার হত্যাসহ মোট তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম হত্যার মামলাও রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার দিদারুল হক সিকদারকে আজ শনিবার চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

ভোরের আকাশ/র.ই

 


 

দিদারুল হক সিকদারযৌথ বাহিনীগ্রেপ্তার

শেয়ার করুন: