নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও কমিটি গঠন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বোর্ডের হাট বাংলাদেশ ইসলামী আন্দোলন অফিস কার্যালয়ে সোমবার বিকেলে বাংলাদেশ ইসলামী আন্দোলনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি হারিসুল বারি রনি, প্রধান আলোচক মাওলানা মোত্তালিব হুসাইন যুক্তিবাদী, ইসলামী আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার সহ সভাপতি।
আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নাগেশ্বরী উপজেলা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, আব্দুর রব মাষ্টার, ডাক্তার নবিবুর রহমান সহ আরও অনেকে।
আলোচনা শেষে সর্ব সম্মতি ক্রমে আলহাজ্ব হাফেজ আব্দুস সামাদ কে সভাপতি ও হাফেজ বায়জীদ হোসাইন কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাংলাদেশ ইসলামী আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা