শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত হলো চাকরি মেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা। 

সোমবার (৪ মে) সকালে কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করে কলেজের ক্যারিয়ার ক্লাব। 

এতে দেশের দুটি কোম্পানী পাঁচটি পদের জন্য যোগ্যপ্রার্থীদের বেছে নিয়েছে। এর আগে মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন: "শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এমন আয়োজন প্রশংসনীয়। ক্যাম্পাস থেকেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় তরুণরা ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।"

কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন বলেন, সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে চাকরি মেলা। 

মেলায় কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা চাকরির জন্য আসে। দেশের দুটি শিল্প-প্রতিষ্ঠান ট্রেইনি এক্সিকিউটিভ, টেলিসেলস এক্সিকিউটিভ, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার ও ফিল্ড সুপারভাইজার এবং সুইং অপারেটর পদের জন্য জনবল বাছাই করে। 

পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে যোগ্য প্রার্থীদের চাকরি নিশ্চিত করবে শিল্পপ্রতিষ্ঠান দুটি। চাকরি মেলার মাধ্যমে নবাবগঞ্জ সরকারি কলেজের বর্তমান শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকেই কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। 

ভবিষ্যতে আরও বড় পরিসরে চাকরি মেলার আয়োজন করা কথা জানান কলেজের অধ্যক্ষ।

আরও পড়ুন

কুষ্টিয়া হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ভোরের আকাশ/ র.ই

 

 

চাকরি মেলানুরুল ইসলাম বুলবুল

শেয়ার করুন: