শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‎পিরোজপুরে দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময়ে বিএনপি নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন

এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‎পিরোজপুরে দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময়ে বিএনপি নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন
‎পিরোজপুরে দুর্গাপূজায় শুভেচ্ছা বিনিময়ে বিএনপি নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় তিনি পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে শুরু করে টোনা ইউনিয়ন, কলাখালীইউনিয়ন,কদমতলা ইউনিয়ন ও  নাজিরপুর উপজেলার  শ্রীরামকাঠি  ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজি ও মো. শাফিকুল ইসলাম সফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান এবং নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস. এম. মাজেদুল কবীর রাসেল।

পূজা মণ্ডপে উপস্থিত জনতার উদ্দেশে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন,
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপি জনগণের দল হিসেবে সব ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকে। পূজামণ্ডপগুলোতে সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি, যেন কোথাও নিরাপত্তা বিঘ্নিত না হয়। আমরা দেখছি, একটি অদৃশ্য শক্তি বাংলাদেশের পতাকা ও স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করতে নানা অপকৌশল করছে। তাই পূজারী, এলাকাবাসীসহ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আমি পিরোজপুর-১ আসনসহ সারা জেলায় সমন্বিতভাবে এই কাজগুলো চালিয়ে যাব। তারেক রহমান রাষ্ট্র বিনির্মাণের যে ৩১ দফা দিয়েছেন, তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেব। আমরা কথার রাজনীতি করি না, কাজের রাজনীতিতে বিশ্বাসী।”

ভোরের আকাশ//হ.র

শারদীয় দুর্গোৎসবপিরোজপুর

শেয়ার করুন: