শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় পৌর বিএনপির সম্মেলন, ব্যালটে নেতা নির্বাচন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পৌরসভার  ৯টি ওয়ার্ড থেকে ৬৩৯ জনের মধ্য ৬৩২ জন সদস্যের ভোট প্রয়োগের মাধ্যমে পৌর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচিত করেন। যার ফলাফল ঘোষণা হয় রাত সাড়ে ১২ টায়।

নির্বাচনে পৌর সভার ৯টি ওয়ার্ড থেকে ৩২৯ টি ভোট পেয়ে সভাপতি জসিম উদ্দিন ফরাজী, ৩৫৭ টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ৩৮৫ ও ৩০০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, মোঃ মন্টু মিয়া নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে সভাপতি পদে ২ জন , সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে সকালে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্তরে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব কেএম হুমায়ুন করীর এর সভাপতিত্বে সম্মেলনে জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহা সচিব এ্যাড. আবদুস সালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রানা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল বলেন, দীর্ঘ ১৬ বছর পর একটা কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রানিক পদ্ধতিতে কাউন্সিল সম্পন্ন হয়েছে। আশা করব নব নির্বাচিত নেতৃবৃন্দ দলের সুনাম রক্ষা করাসহ মানুষের জন্য কাজ করবে।

ভোরের আকাশ/আজাসা

পিরোজপুরবিএনপি

শেয়ার করুন: