শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজ নিলেন ইউএনও

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা ৩নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা জাকরিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় তাদের বাড়িতে যান সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদল হাসান। তার উপস্থিতিতে এলাকায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

সরেজমিনে গিয়ে তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, পরিবারের অবস্থা জানেন এবং তাদের সার্বিক পরিস্থিতি মনোযোগ সহকারে শোনেন। এসময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ইউএনও বলেন,  একজন মুক্তিযোদ্ধার সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। রাষ্ট্রের জন্য যারা যুদ্ধ করেছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্যের জায়গা থেকে আমাদের অঙ্গীকার।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, দক্ষিণ ঢেমশা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরকারি সহায়তার আশ্বাস মুক্তিযোদ্ধার অবদান স্মরণ করে ইউএনও খোন্দকার মাহমুদল হাসান পরিবারের সম্মান ও নিরাপত্তা বিবেচনায় একটি ঘর নির্মাণ এবং সুপেয় পানির ব্যবস্থায় একটি গভীর নলকূপ স্থাপনের আশ্বাস দেন। এছাড়া জরুরি সহায়তা হিসেবে পরিবারকে কম্বল ও শুকনো খাবার প্রদান করা হয়, যা পেয়ে পরিবার স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

স্থানীয়'রা জানান– "এমন মানবিক ইউএনও আগে দেখিনি" পরিদর্শন স্থানেই স্থানীয় একাধিক ব্যক্তি জানান, “এত দিন বহু কর্মকর্তা এলেও এমন মানবিকতা আর নিষ্ঠা আমাদের চোখে পড়েনি। আজ ছুটির দিন হওয়া সত্ত্বেও ইউএনও নিজে এসে মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়িয়েছেন—এটি সত্যিই আমাদের গর্বের বিষয়।”

 "দিন-রাত পরিশ্রম করে সাতকানিয়ার মানুষের সেবা করছেন তিনি। একজন মুক্তিযোদ্ধার প্রতি তার এই শ্রদ্ধা ও দায়িত্ববোধ দেখলে মনে হয়— আমরা সঠিক হাতে আছি।"

সম্মান ও দায়িত্ব—একটি উদাহরণমূলক ঘটনা, বীর মুক্তিযোদ্ধার পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার যে উদাহরণ স্থাপন করেছেন উপজেলা প্রশাসন—তা সামাজিকভাবে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের মতে এই ধরনের উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে দেশের সম্মানিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে আরও যত্নের সাথে দেখভাল করতে।

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এক সাহসী সিপাহীর পরিবারকে সম্মান জানালেন প্রশাসনের সর্বোচ্চ প্রতিনিধি। তার এই দৃষ্টান্ত ভবিষ্যতে সরকারি জনসেবার মানবিক দৃষ্টিভঙ্গির এক উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে—এমন প্রত্যাশা করছেন এলাকাবাসী।

ভোরের আকাশ/মো.আ.
 

ইউএনওবীর মুক্তিযোদ্ধাচট্টগ্রাম

শেয়ার করুন: