বন্দরে ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের প্রধানসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দর থানাধীন ধামগড় ইস্পাহানি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ডাকাত দলের প্রধান নুর আলম ওরফে ভল্লুক (৪২), ইয়াছিন (৩৩) ও সালাউদ্দিন (৪৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সকলের বাড়ি বন্দর থানার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানার মামলা রয়েছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া গ্রেফতারকৃত ডাকাত দলের প্রধান নুর আলম ওরফে ভল্লুকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও বন্দর থানায় ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতির মোট ৬টি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমনে বন্দর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই