শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫, ২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল আয়োজন করে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন (টিইউজে)।

বৃহস্পতিবার বাদ যোহর টাঙ্গাইল প্রেসক্লাব কমপ্লেক্স মার্কেটে ইউনিয়নের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি শামসাদুল আখতার শামীম।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে এসে আবার তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে গড়ে তুলতে পারেন সে জন্যই আজকের এই আয়োজন।

তারা আরো বলেন, শত জুলুম নির্যাতন সত্ত্বেও দেশ ছেড়ে কোথাও যাননি। দেশের মানুষের সঙ্গেই ছিলেন তিনি। দীর্ঘদিন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন তিনি। দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তার অবদান অনস্বীকার্য। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক এই কঠিন মুহূর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই জরুরি।

দোয়া মাহফিলে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, সহসভাপতি মির্জা মাসুদ রুবল,  কোষাধক্ষ্য মহিউদ্দিন সুমন, যুগ্ম সম্পাদক শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল সহ সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে দোয়া পরিচালনা করেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মনিরুল ইসলাম।

ভোরের আকাশ/জাআ

খালেদা জিয়াটাঙ্গাইল

শেয়ার করুন: