শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জলঢাকায় ৩২টি মোটরসাইকেল জব্দ, আটক গ্যারেজ মালিক

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ : ১৭ মে ২০২৬, ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নীলফামারীর জলঢাকা উপজেলায় চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগে অভিযান চালিয়ে ৩২টি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। 

এ ঘটনায় গ্যারেজ মালিক আব্বাস আলীকে আটক করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরি মামলায় পুলিশ হেফাজতে থাকা কুখ্যাত চোর শাহিনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার (১৭ মে) বিকেল ৩টার দিকে উপজেলার টেঙ্গনমারী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 অভিযানে পশ্চিম খুটামারা মমিনটলি এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মো. আব্বাস আলীর মোটরসাইকেল গ্যারেজের পেছনে থাকা একটি গোডাউন থেকে ৩২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যেগুলোকে চোরাই সন্দেহে জব্দ করেছে পুলিশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আব্বাস আলী পুলিশকে জানান, তিনি শাহিন ও ফরিদুলসহ কয়েকজন চোরচক্রের সদস্যের কাছ থেকে মোটরসাইকেলগুলো ক্রয় করেছেন। পাশাপাশি তিনি পুরাতন মোটরসাইকেল কেনাবেচার ব্যবসার সঙ্গেও জড়িত বলে স্বীকার করেন। তবে উদ্ধার হওয়া অধিকাংশ মোটরসাইকেলের ˆবধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তিনি। 

এ সময় গ্যারেজ ও গোডাউন থেকে মোটরসাইকেলের মালিকানা সংক্রান্ত কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করছে পুলিশ। 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোরাই মোটরসাইকেল কেনাবেচার একটি চক্র সক্রিয় থাকলেও বিষয়টি প্রশাসনের নজরে আসেনি। পুলিশের এই অভিযানের মাধ্যমে চোরচক্রের আরও সদস্যদের শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছেন তারা। 

জলঢাকা থানার  অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানিয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পারিবারকে আর্থিক সহায়তা

ভোরের আকাশ/ র.ই

 

 

মোটরসাইকেল উদ্ধারমো. আব্বাস আলী

শেয়ার করুন: