শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পারিবারকে আর্থিক সহায়তা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৭ মে ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দিয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড । 

এ সময় নিহত ও আহত  ৬২ ব্যক্তির মধ্য দুই কোটি আটান্ন লাখ টাকা প্রদান করা হয়। প্রত্যেক মৃত ব্যাক্তির পরিবারকে ৫ লক্ষ টাকা এবং গুরুত্বর আহত ব্যাক্তির ৩ লক্ষ সাধারন আহতদের ১ লক্ষ টাকা করে প্রদান করা হয়।

রোববার (১৭ মে ) ১২ টায় পৌর অডিটোরিয়াম কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে এই চেক প্রধান করে  সড়কপরিবহন  ও সেতু  মন্ত্রী শেখ রবিউল আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব,সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, জেলা প্রশাসক আফরোজা পারভীন সহ অনন্য সরকারী কর্মকর্তা বৃন্দ।

চেক প্রদান অনুষ্ঠানে জনাব রবিউল আলম  উল্লেখ করেন, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদন করলে ক্ষতিপূরণের সুযোগ পাওয়া যাবে। তাই দুর্ঘটনায় আহত বা নিহত হলে এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হবে। তবে, ক্ষতিপূরণ দেওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সকলে মিলে কাজ করা। 

তিনি আরও বলেন, যেখানেই সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যাবে, সেখানেই বিআরটিএ-এর কর্মকর্তারা ছুটে যাবেন। দুর্ঘটনায় কেউ মারা গেলে তারা মৃত ব্যক্তির দাফন বা সৎকার সম্পন্ন হওয়া পর্যন্ত পরিবারের পাশে থাকবেন। 

আরও পড়ুন

জীবননগরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

পরে নিহত ও আহতদের পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়।

ভোরের আকাশ/ র.ই


 

আর্থিক সহায়তা প্রদানআলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

শেয়ার করুন: