শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের মুয়াজ্জিন কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনির হোসেন (২২) নামে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব।

এর আগে শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামতবাগচী আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া মনির হোসেন ওই গ্রামের মিলন মিয়ার ছেলে। তিনি স্থানীয় আকন্দপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন এবং শিশুদের মক্তবে পাঠদান করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে মক্তবের পাঠ শেষে অন্য শিশুদের বাড়ি পাঠিয়ে দেওয়া হলেও সাত বছর বয়সী এক শিশুকে কৌশলে আটকে রাখেন মনির হোসেন। পরে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করেন। পরে ভুক্তভোগী শিশুর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে গাজীপুরে জামায়াতের র‍্যালি

ওসি হাবিবুল ইসলাম হাবিব বলেন, “শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মনির হোসেন নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ভোরের আকাশ/জেআ

গাইবান্ধা

শেয়ার করুন: