শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের সরকারি অনুষ্ঠানে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীতে কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দু'টোতেই প্রথম স্থান অর্জন করায় আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দিনব্যাপী কাপাসিয়ার তরগাঁও রেইনবো রিসোর্টে আনুষ্ঠানিক ভাবে সংশ্লিষ্ট ও অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের শতস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত আনন্দ সভায় প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন সভাপতিত্বে ক্রেস্ট প্রদান করেন।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সোহরাওয়ার্দী, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাসুদ সরকার, মনিরা ভূঁইয়া সম্পা, প্রধান শিক্ষক লাকি আক্তার, উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ রহমান শুভ্র, সাংবাদিক আনিসুল ইসলাম, স্কুল ইনচার্জ হাবিবুল হাসান শাকিল, দেব ব্রত দাস, মাফিয়া, বৃষ্টি, লিজা, জান্নাতুল ফেরদৌস নদী, টুম্পা রানী আইন, তামান্না, আফসানা রহমান, কনিকা দাস, বুবলী, রাহিমা আক্তার, নাজমিন আক্তার প্রমুখ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস -২০২৬ উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীতে অংশগ্রহণ করে কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ দু'টোতেই প্রথম স্থান অধিকার করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আনুষ্ঠানিক ভাবে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ এবং সম্মাননা প্রদান করা হয়।

ভোরের আকাশ/এসএইচ
 

কাপাসিয়াআনন্দ ভ্রমণ

শেয়ার করুন: