শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় নিখোঁজের ২২ ঘন্টা পর প্রবাসীর লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

গাইবান্ধার সাদুল্লাপুরে নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া প্রবাসী ইউনুস আলীর (৪৫) লাশ দীর্ঘ ২২ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল।
‎
‎শুক্রবার ( ৭ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর মরাঘাটি নলেয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
‎
‎এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১ টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান ঝাউলার বাজার এলাকায় নলেয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত ইউনুস আলী একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে।
‎
‎ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনুস আলী দীর্ঘ ১৫ বছর ধরে সৌদি আরবে ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। গতকাল দুপুরে বাড়ীর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নলেয়া নদীতে শক করে মাছ ধরছে যান। দীর্ঘ সময় ইউনুস আলী বাড়িতে না ফেরায় খুঁজতে থাকে তাঁর পরিবার। স্বজনেরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও ইউনুস আলীর কোনো সন্ধান পাননি। পরে রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি পুলিশকে জানায় স্বজনরা।
‎
‎এরপর আজ শুক্রবার রংপুর থেকে আসা ডুবুরি দল সকাল ৭ টা থেকে নলেয়া নদীর  নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। একপর্যায়ে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর মরাঘাটির প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে নলেয়া নদী থেকে প্রবাসী ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা করে। পরে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
‎
‎‎বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুর রহমান বলেন,'সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের নিজস্ব কোনো ডুবুরি দল নেই। রংপুর বিভাগ থেকে ডুবুরি দল আনতে হয়। গাইবান্ধা জেলায় ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। সাড়ে ৯ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ভোরের আকাশ/রই 

আরও পড়ুন

খুলনায় বাসাবাড়ি থেকে সোনা চুরি করে পালানোর সময় নারী আটক

‎

আবদুর রহমান

শেয়ার করুন: