শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

খুলছে বন্ধ কারখানা, স্বাভাবিক হচ্ছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলনের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি। কমেছে শ্রম আইনের ১৩(১) ধারাসহ বিভিন্ন কারণে বন্ধ থাকা কারখানার সংখ্যাও। গত সপ্তাহে ৪৫টি কারখানা বন্ধ থাকলেও সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (২৯ নভেম্বর) বন্ধ রয়েছে ১৩টি কারখানা।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধ থাকা ১৩টি কারখানার মধ্যে ১১টি শ্রম আইনের ১৩(১) ধারায়, একটি সাধারণ ছুটির কারণে এবং অন্যটি অন্যান্য কারণে বন্ধ রয়েছে।

শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ থাকা কারখানাগুলো হলো সাবিহা অ্যাপারেলস, টপ টেক্স সোয়েটার লিমিটেড, ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড, প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড, বেক নিটওয়্যার লিমিটেড, জিন্স ম্যানুফ্যাকচার লিমিটেড, তাম্মাম ডিজাইন লিমিটেড, কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও কাজীপুর ফ্যাশন লিমিটেড।

এ ছাড়া গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস লিমিটেড সাধারণ ছুটির কারণে এবং এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেড অন্যান্য কারণে বন্ধ রয়েছে।

এর আগে, গত সপ্তাহে শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় ২২টি কারখানাসহ মোট ৪৫টি কারখানা বন্ধ ছিল। পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতি হওয়ায় বন্ধ কারখানার সংখ্যা কমতে শুরু করে। গতকালও শিল্পাঞ্চলে মোট ১৫টি কারখানা বন্ধ থাকার তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন

আশুলিয়ায় দুই বাসে আগুন

শিল্পাঞ্চলে কর্মপরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে। শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পকারখানাগুলোর আশপাশে নজরদারি জোরদার করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আশা প্রকাশ করেছেন, শিল্পাঞ্চলের বর্তমান শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: