শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্ত্রীর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ ফরিদপুরের এক স্বামী

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফরিদপুর সদর উপজেলার মান্ডর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দয়ারামপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হামিদুর রহমান তাঁর কিডনি রোগে আক্রান্ত স্ত্রীর জীবন রক্ষায় চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আর্থিক সহায়তা কামনা করেছেন।

জানা গেছে, হামিদুর রহমানের স্ত্রী হালিমা আক্তার (২১) দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছেন। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. স্বপন কুমার মণ্ডলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, রোগীকে দ্রুত কিডনি প্রতিস্থাপনসহ উন্নত চিকিৎসা দেওয়া জরুরি।

হামিদুর রহমান জানান, তাঁর শাশুড়ি স্বেচ্ছায় মেয়েকে একটি কিডনি দান করতে সম্মতি দিয়েছেন। তবে কিডনি প্রতিস্থাপন, অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসা মিলিয়ে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন, যা তাঁর পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

তিনি বলেন, চিকিৎসার ব্যয় মেটাতে ইতোমধ্যে পরিবারের সঞ্চয় শেষ হয়ে গেছে। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে ঋণ নিতে হয়েছে। এমন পরিস্থিতিতে মানবিক বিবেচনায় প্রধানমন্ত্রীর আর্থিক সহযোগিতা পেলে তাঁর স্ত্রীর জীবন রক্ষা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হামিদুর রহমান আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে তাঁর স্ত্রীর চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হবে।

সহায়তা পাঠানোর তথ্য:

আরও পড়ুন

যানজট কমাতে খুলশী ওভারপাস নির্মাণে জোর দিল চসিক

বিকাশ: ০১৮৮০-৭৭৭৭১০
সোনালী ব্যাংক, ফরিদপুর সদর উপজেলা শাখা
হিসাব নম্বর: ২০০৮১০১০১৪১৪২

পরিবারটির দাবি, দ্রুত আর্থিক সহায়তা পাওয়া গেলে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা সম্ভব হবে এবং হালিমা আক্তারের জীবন রক্ষার সম্ভাবনা বাড়বে।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: