শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার সমুদ্রে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৯ জুন ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নিহত রাজীব আহম্মদ
নিহত রাজীব আহম্মদ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের আট ঘণ্টা পর ভেসে এলো পর্যটকের মরদেহ। রোববার (৮ জুন) মধ্যরাত সোয়া ১২ টায় সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের সহকারি পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস। মৃত উদ্ধার রাজীব আহম্মদ (৩৫) চট্টগ্রাম শহরের ডিসি রোডের বাসিন্দা নজির আহম্মদের ছেলে।

নিত্যানন্দ বলেন, রোববার সকালে চট্টগ্রাম থেকে রাজীব আহম্মদ সহ ৫ বন্ধু মিলে ঈদ উপলক্ষে কক্সবাজার বেড়াতে আসেন। বিকাল ৫ টার দিকে তারা সমুদ্র সৈকতে ঘুরতে যান। পরে লাবণী পয়েন্টের একটু দক্ষিণে সাগরে বন্ধুরা মিলে গোসলে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে তাদের মধ্যে ২ জন ভেসে যেতে থাকে। এসময় অন্য বন্ধুদের শোর চিৎকার শুনে লাইফ গার্ড কর্মিরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপরজন ভেসে যায়।

নিত্যানন্দ আরও বলেন, উদ্ধার তৎপরতার এক পর্যায়ে রোববার মধ্যরাত সোয়া ১২ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর দিকের এলাকায় জোয়ারের সময় একটি মৃতদেহ ভেসে আসে। স্থানীয়দের কাছ থেকে খবরটি অবহিত হওয়ার পর লাইফ গার্ড কর্মিরা মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ভোরের আকাশ/এসএইচ

লাশ উদ্ধারকক্সবাজারপর্যটক

শেয়ার করুন: