শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় কিশোরের ১০ বছরের কারাদন্ড

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে শিশু ধর্ষণ মামলায়  কিশোরের ১০ বছরের কারাদন্ড
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় কিশোরের ১০ বছরের কারাদন্ড

জামালপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম জাহিদ (১৭) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।

সোমবার (২২ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ প্রদান করেন।

আটকাদেশপ্রাপ্ত আসামী জাহিদুল ইসলাম জামালপুর শহরের গেট পাড় ফুলবাড়িয়া এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, বিগত ২০১৭ সালের ৭ অক্টোবর জামালপুর শহরের গেট পাড় ফুলবাড়িয়া এলাকায় বসবাসরত সাত বছরের শিশু কন্যা সন্ধ্যায় নিজ বাসা থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়ে যায়। 

এ সময় বিস্কুট কিনে দেওয়ার কথা বলে সাহাপুর রেলওয়ে স্কুল মাঠে নিয়ে গিয়ে ওই শিশুকে ধর্ষণ করে ফেলে রাখে জাহিদুল ইসলাম নামে ওই কিশোর। পরে স্থানীয়রা জাহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় কন্যা শিশুর বাবা জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

সিরাজদিখানে ইলিয়াছ হত্যা মামলায় মা-ছেলে গ্রেপ্তার

ওই মামলায় আসামীর অনুপস্থিতিতে ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে আদালতের বিচারক আবদুর রহিম আসামী জাহিদুল ইসলামকে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন।

ভোরের আকাশ/ র.ই


 

কারাদন্ডজাহিদুল ইসলাম

শেয়ার করুন: