শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস

তীব্র তাপদাহে পুড়ছে মানিকগঞ্জ

বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ৬:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তীব্র তাপদাহে পুড়ছে মানিকগঞ্জ
তীব্র তাপদাহে পুড়ছে মানিকগঞ্জ

তীব্র তাপপ্রবাহে পুড়ছে মানিকগঞ্জে। তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে সবখানে। 

রোববার (১১ মে) এ বিষয়ে জেলার সিভিল সার্জন জানান, এই তীব্র তাপপ্রবাহে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হতে পরামর্শ দিয়েছেন তিনি। 

সূত্র জানায়, এই তীব্র তাপদাহে শহরে খুব কম লোকজন চলাচল করতে দেখা গেছে। তবে তীব্র তাপপ্রবাহে থেমে থাকেনি শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবন। তীব্র তাপপ্রবাহের মধ্যে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে জেলা সদর হাসপাতালে আসছেন। 

মানিকগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা যায়, তীব্র দাবদাহের জন্য প্রতিদিন ১০ থেকে ১২ জন রোগী চিকিৎসা নিতে আসছে। এর মধ্যে শ্রমজীবী মানুষ বেশি। এছাড়াও দাবদাহে রান্না করতে গিয়ে অনেক নারী অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন। 

আবহাওয়া অফিসর জানায়, রোববার মানিকগঞ্জে ৩৯ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

ডাক্তার শফিকুল ইসলাম জানান,  জীবিকার তাগিদে যারা বের হবেন তাদের সাদা রঙের কাপড় বা হালকা রঙের পাতলা কাপড় পরতে বলা হয়েছে। ছাতা বা টুপি ব্যবহার ও পর্যাপ্ত পরিমাণে পানি পানের পরামর্শ দেন। অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে নিকটতম হাসপাতালে যেতে  পরামর্শ দেন তিনি। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: