শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে এনটিআরসিএর মৌখিক পরীক্ষা ও নিয়োগ দ্রুত সম্পন্নের দাবিতে স্মারকলিপি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কুড়িগ্রামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংকট নিরসনে '৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা-২০২৬'-এর মৌখিক পরীক্ষা গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় '৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান ভাইভা প্রত্যাশী শিক্ষক সমাজ, কুড়িগ্রাম জেলা শাখা'-এর উদ্যোগে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির, মো. আব্দুল হাই সরদার, সৈয়দ মো. ওবায়দুল হক বাহার, মো. মিজানুর রহমান চৌধুরী, মো. নুর ইসলামসহ অন্যান্য শিক্ষক।

আরও পড়ুন

চাঁদপুরে স্কুল চলাকালে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের শিক্ষা ব্যবস্থার সিংহভাগই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। কিন্তু যোগ্য ও স্থায়ী প্রতিষ্ঠান প্রধানের অভাবে বর্তমানে দেশের প্রায় সাড়ে ১২ হাজারেরও বেশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অধিকাংশ প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে পরিচালিত হওয়ায় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও সুষ্ঠু প্রশাসন বাধাগ্রস্ত হচ্ছে।

শিক্ষকগণ স্মারকলিপিতে আরও বলেন, স্থায়ী প্রতিষ্ঠান প্রধান না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা সরকারের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক। তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চলমান সংকট নিরসনে '৮ম এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা-২০২৬'-এর মৌখিক পরীক্ষা দ্রুত গ্রহণ এবং নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

ভোরের আকাশ/ইউএম

স্মারকলিপি প্রদানএনটিআরসিএ

শেয়ার করুন: