শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

শ্রীপুরে খাল খনন কাজের উদ্বোধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২ মে ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে পরুলিয়া ও বিন্দাই খালের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার ইজ্জতপুর এলাকায় পারুলিয়া খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করেন গাজীপুর -৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু।  

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী  ইসতিয়াক হোসেন জানান, উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে অবস্থিত ৩.৪ কিমি পারুলিয়া খাল পুনঃখননের প্রাক্কলিত ব্যয় ৯০ লাখ ৭১ হাজার টাকা আর রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত ২.৪ কিমি বিন্দাই খাল পুনঃখননের প্রাক্কলিত ব্যয় ৬৪ লাখ ৭৯ লাখ টাকা। 

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দুর্যোগ বাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইউজিপিপি কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের সহযোগিতায়,  দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর  এ কাজ বাস্তবায়ন করছে।

খাল দুটি পুনঃখনন কাজের উদ্বোধনকালে অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে এসব খাল খনন করা হচ্ছে। সরকারের পরিকল্পিত উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে খাল, নদী ও জলাধার পুনঃখননের কাজ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুরের গুরুত্বপূর্ণ এ দুটি খালের খনন কাজ শুরু হলো। তিনি বলেন, “খালগুলো পূর্ণাঙ্গভাবে খনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং কৃষি উৎপাদন বাড়বে। কৃষকরা সহজে জমিতে চাষাবাদ করতে পারবেন, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে শুধু জলাবদ্ধতা নিরসনই নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, খাল খননকালে যেনো কোন প্রকার অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।বিগত সরকার এসব প্রকল্পে ব্যাপক লুটপাট করেছে।তারা দেশ থেকে হাজার হাজার নয়, ৩০ লক্ষ  কোটি টাকা বিদেশে পাচার করেছে।য়া বাংলাদেশের ছয় বছরের বাজেটের সমান।তারা এ দেশ থেকে পাচার করে পালিয়েছে। কাজেই আমরা লক্ষ্য রাখবো কাজটা যেনো সঠিক ভাবে হয়।

আরও পড়ুন

বাসিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্যে  উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান ভূঁঞা বলেন, প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হবে। কাজের মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এ সময় উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব,সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, আহবায়ক সদস্য এস এম মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/আ.র

খাল খনন কাজের উদ্বোধন

শেয়ার করুন: