শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকরঘুনাথ মধ্যপাড়া গ্রামে ২১ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা না করে স্থানীয়ভাবে ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

পরিবারের অভিযোগ, গত শনিবার চকরঘুনাথ বাজারে মামার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে পুকুরপাড়সংলগ্ন একটি জঙ্গলে প্রতিবেশী চকমানিক গ্রামের বাসিন্দা শাহিন (৩০) তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। অভিযুক্ত শাহিন মৃত আবুল হোসেনের ছেলে ও এক সন্তানের জনক। ভুক্তভোগীর দাবি, তিনি একই ঘটনায় দুই দফায় ধর্ষণের শিকার হয়েছেন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে প্রতিরোধ করতে পারেননি বলেও পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, বাড়িতে ফিরে তরুণী ঘটনাটি তার মাকে জানান। পরে বুধবার রাতে গ্রামে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ওই সালিশে স্থানীয় বিএনপি নেতা কালামের নেতৃত্বে আফজাল ও আহাম্মেদসহ কয়েকজন ব্যক্তি ধর্ষণের অভিযোগ থানায় না নেওয়ার পরামর্শ দেন এবং ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করেন। একই সঙ্গে মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত শাহিনের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। একবার তার স্ত্রী ফোন রিসিভ করে জানান, তিনি বাসায় নেই। পরে আর যোগাযোগ সম্ভব হয়নি।

সালিশে নেতৃত্ব দেওয়ার অভিযোগে অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা কালামের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, "এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

আরও পড়ুন

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে উদ্ধার ৪ পিস্তল, ১৪ রাউন্ড গুলি

আইন বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণ একটি গুরুতর ফৌজদারি অপরাধ। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী এ ধরনের অভিযোগ স্থানীয় সালিশ বা আপসের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য নয়। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ভোরের আকাশ/জেআ

বিএনপি নেতানওগাঁপ্রতিবন্ধী তরুণীনারী ও শিশু নির্যাতন দমন আইন

শেয়ার করুন: