শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহত ও একজন দাখিল পরীক্ষার্থী গুরুতর আহত  হয়েছে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার ভীমলপুর সংলগ্ন লাভলী ফুড মোড়ের সামনে দিনাজপুরের ফুলবাড়ী মহাসড়কের উপর এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- উপজেলার কাজিহাল ইউনিয়নের ভেড়ম গ্রামের মো. সাজেদুল ইসলামের ছেলে মো. রাকিবুল হাসান (২১), আহত শিক্ষার্থী হলেন- একই গ্রামের মো. জুলফিকার হায়দার আলীর একমাত্র পুত্র সন্তান মো. সাহরিয়ার ইমন ওরফে সম্রাট (১৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব ও সম্রাট দুই বন্ধু একই মোটরসাইকেলে গ্রামের বাড়ি থেকে ফুলবাড়ী শহরে আত্মীয়র বাসায় আসছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বেপরোয়া বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আঘাত পেয়ে দু'জনেই ছিটকে পড়ে গিয়ে গুরুতর জখমপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাদের ভ্যানযোগে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে মো. রাকিবুল হাসানকে মৃত ঘোষণা করেন এবং মো. সাহরিয়ার ইমন ওরফে সম্রাটের ডান হাতের বাহুর হাড় ও ডান পায়ের হাড় ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুরে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
বর্তমানে সে রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। ঈদের দ্বিতীয় দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি (ইন্সপেক্টর তদন্ত) মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আর একজন গুরুতর আহত হয়েছে। তবে ঘটনার পর অজ্ঞাত বেপরোয়া বাসটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার রাতেই সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৯৮, ৯৯, ১০৫ ধারার বিধিমতে থানায় একটি মামলা রুজু হয়েছে।

মামলার তদন্তকারী অফিসার উপ পুলিশ পরিদর্শক মো. সোহেল রানা জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি সনাক্তের কাজ চলছে। সনাক্ত হলে ঘাতক চালককে আইনের আওতায় নেয়া হবে।

এদিকে কাজিহাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়া জানান, নিহতের মরদেহ সোমবার সকাল ১১ টায় তাদের পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

সড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: