শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় হঠাৎ ভারি বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে আলুক্ষেত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হঠাৎ ভারি বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে কৃষকদের স্বপ্নের আলুক্ষেত। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন আলু চাষিরা।

শুক্রবার (১৩ মার্চ) ভোরে আকস্মিক ভারি বৃষ্টিতে উপজেলার শাখাহার ইউনিয়ন ও রাজাহার ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ আলুক্ষেতে পানি জমে যায়। ফলে অনেক জমিতে পানি দাঁড়িয়ে থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, এ বছর আলুর ফলন ভালো হওয়ায় তারা বেশ আশাবাদী ছিলেন। অনেকেই জমি থেকে আলু তোলার প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ ভোরের ভারি বর্ষণে জমিতে পানি জমে যাওয়ায় সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

আলু চাষি লিটন বলেন, একদিকে আলুর বাজারমূল্য কম থাকায় বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। তার ওপর ভারি বর্ষণে জমিতে দীর্ঘ সময় পানি জমে কিছু আলু পচে নষ্ট হচ্ছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

স্থানীয়দের দাবি, অনেক কৃষক ঋণ ও ধারদেনা করে আলু চাষ করেছেন। ফলে ফসল নষ্ট হলে তারা চরম বিপাকে পড়বেন। দ্রুত জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আতিকুল ইসলাম বলেন, জমির পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কিছু আলুক্ষেতে পানি জমে গেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের দ্রুত আলু তুলে বিক্রি করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/এনএস

গাইবান্ধাভারি বর্ষণ

শেয়ার করুন: