শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরি, তদন্ত কমিটি গঠন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে মঙ্গলবার সকাল ১০টার দিকে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের পেছনে যুক্ত একটি ওয়াগন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাতজন জড়িত বলে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হরিয়ান স্টেশনে ট্রেনটি ধীরে ধীরে চলার সময় কয়েকজন যুবক ওয়াগন থেকে তেল নামাচ্ছেন। জগ দিয়ে তেল তুলে জারে ভরে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। তিন মিনিটের যাত্রাবিরতির মধ্যে তেল চুরি শুরু হয়। ট্রেন চলন্ত অবস্থায়ও তেল নিয়ে নামতে দেখা যায়। তবে কতটুকু তেল চুরি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ঢাকাগামী ট্রেনগুলোর পাওয়ার কারে তেল দেওয়ার জন্য ওয়াগনগুলো আনা হয়েছিল। তেল দেওয়া শেষে দুটি ওয়াগন ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনে যুক্ত করা হয়। পরে সেগুলো ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হচ্ছিল। লোকাল ট্রেন হওয়ায় ট্রেনটি হরিয়ান স্টেশনে যাত্রাবিরতি দেয়।

হরিয়ান স্টেশন এলাকার বাসিন্দারা বলছেন, তেল চুরির ঘটনা সেখানে নতুন নয়। তাঁদের দাবি, হরিয়ান বাজারের হায়দার আলী নামের এক ব্যক্তি চুরি করা তেল কেনেন।

হরিয়ান স্টেশনমাস্টার আরিফ হোসেন বলেন, ‘ঢাকা মেল সিক্স ডাউন ট্রেন হরিয়ান স্টেশনে মাত্র তিন মিনিট দাঁড়ায়। তখন পাবনা থেকে ঢালারচর এক্সপ্রেস ট্রেন আসছিল। সেই ট্রেন ক্রসিং নিয়ে ব্যস্ত ছিলাম। তখন এই চুরির ঘটনা ঘটে। এগুলো দেখভালের জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ রয়েছে। তাঁরাই ভালো জানে।’

আরও পড়ুন

ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুন নবী খালেদের মসজিদে মতবিনিময়

পশ্চিমাঞ্চল রেলওয়ের আরএনবির চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম বলেন, ‘আইনগত পদক্ষেপ বলতে ফোর্স পার্টি পাঠিয়েছিলাম, তাঁদের ধরতে পারেনি। তাঁদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, তিনি তেল চুরির ভিডিওটি দেখেছেন। এ বিষয়ে রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের ভেতরের বা বাইরের যারাই জড়িত থাকুক না কেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ এনউব

তেল চুরি

শেয়ার করুন: