শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ৮ জুন ২০২৫, ৪:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
কালীগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত
কালীগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হিলফুল ফুযুল যুব সংগঠনের উদ্যোগে রোববার (৮ জুন) বেলা ১১টায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামে মাদকবিরোধী এ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, "মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন" এবং "আপনার সন্তান কার সঙ্গে মিশছে, খোঁজ রাখছেনতো?"—এই শক্তিশালী বার্তাগুলো তুলে ধরে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল এলাকায় ক্রমবর্ধমান মাদকের প্রসার রোধ এবং যুব সমাজের মাঝে সচেতনতা বৃদ্ধি।

এ সময় মাদকবিরোধী একটি মিছিল গাজীপুর-ইটাখলা আঞ্চলিক মহাসড়কের তালতলা থেকে শুরু হয়ে রাথুরা বাজার হয়ে জাকির মার্কেটে গিয়ে শেষ হয়। এতে এলাকার তরুণ, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মিছিলে সবার হাতে ছিল সচেতনতা মূলক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।

হিলফুল ফুযুল যুব সংগঠনের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

সংগঠনের সহ সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসানের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিক সরকার, হিলফুল ফুযুল যুব সংগঠনের সেক্রেটারি মাওলানা ফয়সাল আহমাদ, ক্যাশিয়ার হাফেজ মাওলানা মুফতী আরিফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাই তাদের সুস্থ ও মাদকমুক্ত রাখা আমাদের সামাজিক দায়িত্ব।”

তারা আরও বলেন, “পরিবার, সমাজ ও রাষ্ট্রের যৌথ প্রচেষ্টাতেই মাদকের এই ভয়াল ছায়া থেকে মুক্তি পাওয়া সম্ভব।”

"এসো, নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি"—এই আহ্বান জানিয়ে আয়োজক হিলফুল ফুযুল যুব সংগঠন ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

ভোরের আকাশ/এসএইচ

মাদকবিরোধী লিফলেটবিতরণকালীগঞ্জসমাবেশ

শেয়ার করুন: