খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ১৪ প্রতিষ্ঠানে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

সোমবার ২৬ অক্টোবর জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগের বিভিন্ন জেলা কার্যালয়ের ৯টি টিম ১৪টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে।
এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মহানগরীর সদর থানার নিরালা এলাকায় অভিযান চালিয়ে রূপকথা রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে নিরালা এলাকায় অভিযান চালিয়ে নিরালা সুইটসকে ৫ হাজার টাকা, সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে মাগুরা সদর উপজেলার পরানান্দুয়ালী বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সুরুচি আইসক্রিমকে ১৫ হাজার টাকা, সহকারী পরিচালক (অ.দা.) ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে বাগেরহাটের কচুয়া থানার ফতেহপুর ও সাইনবোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে রুনা ঢাকা বেকারিকে ৫ হাজার টাকা, বন্ধুমহল রেস্টুরেন্ট ও সুইটসকে ৫ হাজার টাকা, সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ৫ হাজার টাকা, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে শ্রীদুর্গা অয়েল মিলকে ২ হাজার টাকা, সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে যশোর সদর উপজেলার রুপদিয়া ও বিসিক বাজার এলাকায় অভিযান চালিয়ে পুষ্পিতা ফার্মেসিকে ১ হাজার টাকা, আলভি ফুড প্রোডাক্টকে খাদ্য দ্রব্যে নিষিদ্ধ পণ্যের মিশ্রণ করার অপরাধে একলাখ টাকা, সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ঢাকা বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা, সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে নড়াইল সদর উপজেলার টার্মিনাল বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মাহমুদা ফুডকে ২ হাজার টাকা, মেসার্স পদ্মা বেকারি এন্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা, মেসার্স আল-আমীন বেকারিকে ২ হাজার টাকা, সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আলিফ ফুড প্রোডাক্টকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোরের আকাশ/ এনউব