শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টেকনাফে বিজিবির দ্বিমুখী অভিযান, আটক ২

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ৭:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুই অভিযানে চোলাই মদ ও বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। বুধবার (৫ নভেম্বর) সকালে দমদমিয়া চেকপোস্টে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যদের এই অভিযানে মাদক শনাক্তকারী কুকুর ‘মেঘলা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সকাল আনুমানিক ১১টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তল্লাশির জন্য থামায় বিজিবি সদস্যরা। তল্লাশির সময় কুকুর ‘মেঘলা’ এক যাত্রীর সীটের নিচে মদের গন্ধ শনাক্ত করে। পরে সেখান থেকে পানির বোতলে ভরা ১৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

এই ঘটনায় টেকনাফ পৌর এলাকার ইসলামাবাদ ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রহমানের ছেলে মো. নজুরল ইসলামকে আটক করা হয়।

এর কিছু সময় পর, চেকপোস্টে হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজি বাইককে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরবর্তীতে ‘মেঘলা’র সহায়তায় ইজি বাইকের সীটের নিচে বিশেষভাবে লুকানো ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক চালক হচ্ছেন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ৭ নম্বর ওয়ার্ডের ইমান হোসেনের ছেলে মো. জসিম (১৮)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,
“সীমান্তাঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধার করা মদ ও ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

ভোরের আকাশ/জাআ

টেকনাফঅভিযানবিজিবি

শেয়ার করুন: