শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে জবাই করে হত্যা

‎পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পিরোজপুরে রোকেয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে ঘরে ঢুকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতের কোন এক সময় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহত রোকেয়া বেগম পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের মো. মোক্তার হাওলাদারের স্ত্রী।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯ টার দিকে ভুক্তভোগী বৃদ্ধার চাচাতো জা (স্বামীর ভাইয়ের স্ত্রী) হওয়া বেগম ঘরের বাইরের বাতি জ্বালানো দেখতে পেয়ে বৃদ্ধাকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে ঘরের কাছে গিয়ে সামনের দরজা বন্ধ পান।

পরে পিছনে গিয়ে পিছনের দরজা খোলা দেখে ঘরের ভিতরে প্রবেশ করে মাঝের ঘরের মেঝেতে বৃদ্ধার জবাই করা রক্তাক্ত লাশ পরে থাকতে দেখে ওই বৃদ্ধার নাতি আমিনুল ইসলামকে ফোন দেয়। আমিনুল ইসলাম এসে পুলিশে খবর দেয়। রোকেয়া বেগমের স্বামী মোক্তার হাওলাদারের মৃত্যুর পর ওই বাড়িতে তিনি একাই থাকতেন।

‎নিহত রোকেয়া বেগমের ছেলে লিটন হাওলাদার বলেন, আমাদের একই এলাকার রুমান হাওলাদারের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। তারা আমাদের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। তবে এ ছাড়া আমাদের কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না।

‎পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে গলাকাটা অবস্থায় রোকেয়া বেগম নামে এক বৃদ্ধার লাশ দেখতে পাই। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরবৃদ্ধা

শেয়ার করুন: