শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কারানির্যাতিত নেতাদের নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এমপি কামরুজ্জামান কামরুলের ব্যতিক্রমী উদ্যোগ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল-এর ব্যতিক্রমী উদ্যোগে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার কারানির্যাতিত নেতাদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এক প্রীতি ভ্রমণের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এ ভ্রমণে চার উপজেলার বিভিন্ন সময়ে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে কারাভোগ ও নির্যাতনের শিকার নেতারা অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে নেতারা টাঙ্গুয়ার হাওরের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভ্রমণকালে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে যারা কারানির্যাতন সহ্য করেছেন, তাদের অবদান কখনো ভোলার নয়। তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুশ ইন করল বিএসএফ, বিজিবি ও স্থানীয়দের বাধায় প্রবেশ ব্যর্থ

অংশগ্রহণকারী নেতারা এ আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক সহযোদ্ধাদের একসঙ্গে নিয়ে এমন আয়োজন তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী হাওর ভ্রমণ শেষে অংশগ্রহণকারীরা নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ভোরের আকাশ/ এনউব

ব্যতিক্রমী উদ্যোগ

শেয়ার করুন: