শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আড়াই ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল শুরু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুমিল্লায় একটি ট্রেনের ইঞ্জিন বিকল এবং আরেকটি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ ছিল। তবে আজ বুধবার রাত ১০টায় চট্টগ্রাম থেকে আসা বিকল্প ইঞ্জিন দিয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশন থেকে সোনারবাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ায় ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ শুরু হয়েছে।

রাত ১টার দিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, আপলাইনে গুনবতী এলাকায় লাইনচ্যুত হওয়া মেঘনা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাকবলিত বগি রেখে বাকি ট্রেন চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে প্রায় একই সময়ে হাসানপুরে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল ও কাছাকাছি গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এতে দুই লাইনেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

নাঙ্গলকোট স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুর স্টেশনের অদূরে ইঞ্জিন বিকল হয়ে ডাউন লাইনে আটকা পড়ে ছিল। সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে গুণবতী স্টেশন অতিক্রম করে হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

আরও পড়ুন

জামালপুরে অটোরিক্সা চালককে হত্যা, গ্রেফতার ৬

এতে দুই লাইনেই ট্রেন আটকা পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।

লাকসাম জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, উদ্ধারকারী ট্রেন মেঘনার লাইনচ্যুত বগিটিকে সরিয়ে নিলে আপলাইনেও সচল হবে। আপাতত ডাউন লাইন সচল আছে।

ভোরের আকাশ/এম

চট্টগ্রাম

শেয়ার করুন: