শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাসাইলে বৃক্ষমেলার উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাননীয় প্রধানমন্ত্রীর ‘দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় টাঙ্গাইলের বাসাইলে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, বিশ্বজুড়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাপমাত্রা বাড়ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের বরফ গলছে। এর ফলে নানা ধরনের জীবাণু ও রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আমরা একটি মহাবিপদের দিকে এগিয়ে যাচ্ছি। এ বিপদ থেকে রক্ষা পেতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছই আমাদের পরিবেশ রক্ষা করতে পারে।

তিনি আরও বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকে আমরা ছায়া পাই, গাছ আমাদের অক্সিজেন দেয়। যে বাড়িতে প্রচুর গাছ রয়েছে, সেখানে পরিবেশ তুলনামূলক স্বাস্থ্যকর থাকে। মানুষের বেঁচে থাকার জন্য গাছ অপরিহার্য।’

মন্ত্রী বলেন, ‘এ কারণেই আমাদের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার পরিকল্পনা নিয়েছে—আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ করা হবে, ইনশাআল্লাহ। সেই ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবেই আজকের এই বৃক্ষমেলার আয়োজন।’

তিনি সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে দেশটাকে বাসযোগ্য করে তুলি। সবুজের মধ্যে বাস করি। বাড়িতে, রাস্তার পাশে, পুকুরপাড়ে কিংবা বাড়ির আনাচে-কানাচে যেখানে সুযোগ আছে, সেখানেই গাছ লাগাই। আমরা ভালো থাকি। বাসাইলসহ পুরো বাংলাদেশকে আগামী দিনের একটি সবুজ ও বাসযোগ্য দেশ হিসেবে গড়ে তুলি।’

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম, টাঙ্গাইল (সখীপুর ও বাসাইল) সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ এবং বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন

পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশপ্রেমী ও সুধীজন উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত বৃক্ষমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ নিয়ে মোট ১১টি স্টল অংশ নেয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: