শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ায় ২ শতাধিক দরিদ্র মানুষকে খাবার দিলেন আল-ইয়ানা ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ৫:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় ২ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে রান্না করা খাবার দিয়েছে আল- ইয়ানা ফাউন্ডেশন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এ খাবার বিতরণ করা হয়।

আল-ইয়ানা ফাউন্ডেশনের সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। পরে অসহায় ও দরিদ্র মানুষের থালায় খাবার তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন

রাষ্ট্রীয় সফরে ভুটানে পঞ্চগড়-১ আসনের এমপি নওশাদ জমির

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ ভোরের আকাশকে জানান, যেসব মানুষ নিয়মিত ভালো-মন্দ খাবার খাওয়ার সুযোগ পান না, তাদের জন্যই এ আয়োজন। অসহায়-দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেওয়ার এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: