শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

খুলনায় বিভাগীয় বইমেলার সমাপনী অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনায় বিভাগীয় বইমেলার সমাপনী অনুষ্ঠিত
খুলনায় বিভাগীয় বইমেলার সমাপনী অনুষ্ঠিত

খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মননশীল সমাজ গঠনে বই মানুষের পরম বন্ধু। আধুনিক যুগে ডিজিটাল মিডিয়ার ওপর মানুষের নির্ভরশীলতা বেড়েছে, এর ফলে কাগজেছাপা বইয়ের পাঠক কমেছে। 

তা সত্ত্বেও এবারের বইমেলায় স্বতঃর্স্ফূভাবে মানুষ অংশ নিয়েছে, বই কিনেছে। অভিভাবকসহ শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি মেলাকে সফল করেছে। তিনি আরও বলেন, গতকাল পর্যন্ত মেলায় মোট ২৪ লাখ টাকার বই বিক্রি হয়েছে। 

মেলাকে কেন্দ্র করে শিশুদের জন্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাকে প্রাণবন্ত করেছে। এসময় প্রধান অতিথি মেলাটি সফল বাস্তবায়নে অবদান রাখা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো: ফরিদ উদ্দিন সরকার। শুভেচ্ছা বক্তৃতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল মল্লিক।

অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেলায় অংশ নেওয়া প্রকাশনীগুলোর স্টল হতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টল প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়। 

এছাড়া বইমেলা উপলক্ষ্যে পত্রিকায় অধিকসংখ্যক রিপোর্ট প্রকাশের জন্য দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক মো. নুরুল আমিন এবং দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক মো: হুমায়ন কবিরকে পুরস্কার প্রদান করা হয়।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: