শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

নবাবগঞ্জে পঞ্চম শ্রেণির বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বনামধন্য নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।

বিদ্যালয়ের  সহকারী শিক্ষক গোলাম হামিদ ও মরিয়ম নেসার উপস্থাপনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান ও শিক্ষক-অভিভাবক সমিতির সভাপতি মো. সেলিম রেজা।

আরও পড়ুন

নড়াইলে হত্যা মামলায় সাবেক এমপির স্ত্রী সহ ৫১ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

এবারের আয়োজনে বিদ্যালয় থেকে ১৬২ জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণির সমাপনী বিদায় নিয়েছে। এছাড়া কৃতিত্বের সাথে বৃত্তি পাওয়া ৫২ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান এবং প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ৮০ জন শিক্ষার্থীকে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, আজকের এই বিদায় অনুষ্ঠান কোনো বন্ধুত্বের বিদায় নয়। বড় ডিগ্রি অর্জনের চেয়েও বড় কথা হলো একজন ভালো ও মানবিক মানুষ হওয়া। কঠোর পরিশ্রম ও সততাই শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেবে। শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাসি-কান্নার এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: