শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ত্রাণ ও পুনর্বাসন সংস্থায় হামলার প্রতিবাদে মানববন্ধন সভা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালী ত্রাণ ও পুনর্বাসন সংস্থায় অতর্কিত হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদে মানববন্ধন সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎হামলার অভিযোগের ঘটনায় বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দিদারুল সালাম মামুন, হারুনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
‎
‎বুধবার (২৬ আগস্ট) দুপুরে পুরাতন বাদিয়াখালী এলাকায় এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

‎বিটিপিএসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত সভায় প্রতিষ্ঠানের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদ জানানো হয়।
‎
‎আয়োজকরা জানান, প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে একটি সন্ত্রাসী চক্র অতর্কিতভাবে হামলা ও ভাঙচুর চালায়। একই সঙ্গে চাঁদা দাবির অভিযোগও উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় ।
‎
‎প্রতিবাদ সভায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সভা থেকে হামলা ও ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
‎
‎এসব বিষয়ে অভিযুক্ত দিদারুল সালাম মামুন ও হারুন মুঠোফোনে জানান,তারা চাকরি দেয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছে। এ ব্যাপারে তাদের অফিসে গতকাল মঙ্গলবার একটি মিটিং হয়। পরে টাকা না দিয়ে তারা বিভিন্ন পায়তারা শুরু করেন এবং অফিসের আসবাবপত্র নিজেরাই ভাংচুর করে মিথ্যা নাটক সাজান। এর সাথে আমরা জড়িত না।
‎
ভোরের আকাশ/এসএইচ 

আরও পড়ুন

রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি

গাইবান্ধা

শেয়ার করুন: