সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আমীর হোসেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইত্তেফাকের মো. মোসলেম উদ্দিন সভাপতি ও দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সংখ্যাগরিষ্ঠ সাধারণ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—সিনিয়র সহসভাপতি মো. মোমেন হোসেন (সময় টিভি), সহসভাপতি মো. শামীম রহমান (দৈনিক গণমুক্তি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল কবির খান অনু (দৈনিক সময়ের আলো), অর্থ সম্পাদক মুহাম্মদ রুম্মান দেওয়ান (দৈনিক অগ্রদূত), সাংগঠনিক সম্পাদক সেলিম আহাম্মেদ (দৈনিক ভোরের পাতা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান সাউদ (দৈনিক স্বাধীন সংবাদ)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এ এইচ ইমরান (দ্য নিউ নেশন), এ কে এম নেজাম উদ্দিন (দৈনিক শ্যামবাজার) ও কাজী মো. আলমাছ (দৈনিক জনদর্পণ)।
নবগঠিত এ কমিটির মাধ্যমে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত অধিকার রক্ষায় নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা