শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরের স্থানীয় পত্রিকাগুলোকে শিল্প হিসেবে টিকিয়ে রাখতে হবে: এমপি মানিক

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) সকালে প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

​চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। সভা সঞ্চালনা করেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্থানীয় পত্রিকাগুলো আর্থিক সংকটের মধ্য দিয়ে পরিচালিত হলেও তারা নিয়মিত সংবাদ প্রকাশ করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে স্থানীয় পত্রিকাগুলোর জন্য কোনো আর্থিক সহায়তা পাওয়া গেলে তা প্রেস ক্লাবের মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া ১৯৭৩ সালের ছাপাখানা আইন পরিবর্তনের বিষয়ে তিনি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনে প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করবেন বলে জানান।

​তিনি আরও বলেন, "আপনারা স্বাধীনভাবে পত্রিকায় লিখবেন। যার সম্পর্কে লিখতে চান, সঠিক তথ্যের ভিত্তিতে লিখলে কেউ আপনাদের বাধা দেবে না।" তবে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান তিনি। এ সময় ভুয়া পেজ বা অপসাংবাদিকতা রোধে পত্রিকার কার্ড বিতরণের ক্ষেত্রে যাচাই-বাছাই বাড়ানোর ওপর জোর দেন।

​সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, ছাপার মানের দিক থেকে চাঁদপুরের স্থানীয় পত্রিকাগুলো অনেক এগিয়ে রয়েছে। সংবাদপত্র একটি শিল্প এবং এই শিল্পকে টিকিয়ে রাখতে সংসদ সদস্যের সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের মাধ্যমে জাতীয় সংসদে ছাপাখানা সংক্রান্ত আইন পরিবর্তনের প্রস্তাব উত্থাপিত হবে এবং চাঁদপুরের স্থানীয় সংবাদপত্রের বিকাশে এই সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সীমান্ত দিয়ে পাট পাচার বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ।

​সভার শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রেস ক্লাবের পক্ষ থেকে ছাপাখানা আইন পরিবর্তনের একটি আবেদনপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী।

ভোরের আকাশ/ এনউব

এমপি মানিক

শেয়ার করুন: