শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মন্ডল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, নারী নেত্রী সুব্রতা রায়, জুলিয়া ইয়াসমিন রত্না, সাংস্কৃতিক সংগঠক শাহানুর রহমান, ইমতে আহসান শিলু, সাতকুড়ি রায় নীলু এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক শ্যামল ভৌমিক। এ ছাড়া সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধন শেষে কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রকৃতি ও জীবন ক্লাবের মতো সংগঠনের উদ্যোগে নিয়মিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম চললে কুড়িগ্রামসহ সারাদেশ আরও সবুজ হয়ে উঠবে।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: